পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী ১৪ জানুয়ারি সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আওয়াল এতে সভাপতিত্ব করেন।
সভায় বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় আজ শুক্রবার থেকে পবিত্র রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। তথ্য বিবরণী।