পবিত্র ঈদে মিলাদুন্নবীতে (সা.) বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে আজ শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রায় হজরত মুহাম্মদের (সা.) ধরণীতে আগমনকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন।

বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কাকরাইলে এমন একটি শোভাযাত্রা দেখা যায়। মইনীয়া মাইজভান্ডারির ব্যবস্থাপনায় শোভাযাত্রাটিতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত কয়েক হাজার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন ইসলামী সংগীত পরিবেশন করা হয়। অনেককে পবিত্র কোরআনের আয়াত লেখা পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করতে দেখা যায়। এতে নেতৃত্ব দেন মাইজভান্ডারি দরবার শরিফের সাজ্জাদানশীল মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী।

শোভাযাত্রাটিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার মানুষ অংশ নেন। ছবি: প্রথম আলো
শোভাযাত্রাটিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা কয়েক হাজার মানুষ অংশ নেন। ছবি: প্রথম আলো

যথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সারা দেশে সরকারি-বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। ।

প্রায় এক হাজার ৪০০ বছর আগে এই দিনে আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)। এই দিনেই পৃথিবী ছেড়ে চলে যান তিনি।

শোভাযাত্রা শেষে রংপুর রেলওয়ে মাঠে সমাবেশ। ছবি: প্রথম আলো
শোভাযাত্রা শেষে রংপুর রেলওয়ে মাঠে সমাবেশ। ছবি: প্রথম আলো

ইসলাম ধর্মমতে, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী। তাই তাঁর জন্ম ও ওফাত দিবস ১২ রবিউল আউয়াল মুসলমানদের কাছে পবিত্র দিন। মুসলমানরা দিনটি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালন করেন।

তৌহিদের মহান বাণী নিয়ে আসা মহামানব হজরত মুহাম্মদ (সা.) প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তাঁর আবির্ভাব ও ইসলামের শান্তির বাণীর প্রচার সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে।

ঈদে মিলাদুন্নবীতে নীলফামারীর সৈয়দপুরে তোরণ নির্মাণ করা হয়। ছবি: প্রথম আলো
ঈদে মিলাদুন্নবীতে নীলফামারীর সৈয়দপুরে তোরণ নির্মাণ করা হয়। ছবি: প্রথম আলো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন।