পবিত্র ওমরাহ পালন করলেন প্রধানমন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার পবিত্র ওমরাহ পালন করেছেন। ওমরাহ পালন শেষে তিনি সেখানে দোয়া ও মোনাজাত করেন। দোয়া-মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি দেশের জন্য কল্যাণ কামনা করেন। খবর বাসসের।
পরে প্রধানমন্ত্রী মসজিদুল হারামে জুমার নামাজ আদায় করেন এবং বাংলাদেশ ও জনগণের কল্যাণ কামনা করে দোয়া করেন। জুমার নামাজ শেষে মহানবী মোহাম্মদ (সা.) পবিত্র রওজা মোবারক জিয়ারতের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মদিনায় যাওয়ার কথা।