পবিত্র কোরআন পোড়ানোর দায়ে চট্টগ্রামে কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র কোরআন শরিফ পোড়ানোর দায়ে চট্টগ্রামে এক যুবকের এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আসামিকে আরও তিন মাসের কারাদণ্ড দেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় দেন।আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত ওই আসামির নাম মাসুদ ওরফে রুবেল (২০)। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীর সুধারাম থানার সোনাপুর এলাকায়। গত বছরের ১৫ সেপ্টেম্বর রাতে শহরতলির কাট্টলী এলাকায় একটি কোরআন শরিফ পোড়ানোর সময় হাতেনাতে আটক হন মাসুদ। পরে তাঁকে পাহাড়তলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।আদালত সূত্র জানায়, আসামি মাসুদের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাসুদকে দণ্ডবিধি ১৮৬০-এর ২৯৫ ধারায় দোষীসাব্যস্ত করে সশ্রম কারাদণ্ড দেন। একই আদেশে আদালত ক্ষতিগ্রস্ত পবিত্র কোরআন শরিফের যথোপযুক্ত ব্যবস্থা নিতে ইসলামিক ফাউন্ডেশনের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।