পবিত্র রমজান উপলক্ষে বারাক ওবামার শুভেচ্ছা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর দেশসহ গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘পবিত্র রমজান মাস শুরু হয়েছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে যারা এই মাসটি পালন করছে, তাদের সবাইকে মিশেল আর আমি উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি।’
ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায়। খবর বাসসের।
প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘পবিত্র রমজান মাসকে সম্মান জানাতে হোয়াইট হাউসে আমাদের বার্ষিক ইফতার ও নৈশভোজের জন্য আমি আবার অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছি মার্কিন মুসলিমদের স্বাগত জানাতে।’