পবিত্র রমজান মাসে সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি অফিসে কাজের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। রমজান মাসে সরকারি অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। গতকাল সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন, ব্যাংক, বিমা, শিল্পকারখানা ও হাসপাতালসহ যেসব প্রতিষ্ঠান জরুরি সেবা দেয়, তারা তাদের নিজস্ব নিয়মে অফিস পরিচালনা করবে।