পবিত্র লাইলাতুল কদর পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত জেগে ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার পবিত্র লাইলাতুল কদর পালন করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। আজ মাহে রমজানের শেষ শুক্রবার। পবিত্র জুমাতুল বিদা। দিনটি আল কুদস দিবস হিসেবেও পালিত হয়।

মুসলিম উম্মাহর কাছে সপ্তাহের অন্য দিনের চেয়ে শুক্রবারের মর্যাদা অধিক। রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আসা রমজান মাসের শুক্রবারগুলোর মর্তবা আরও অধিকতর। শেষ শুক্রবার জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র মাহে রমজানকে এক বছরের জন্য বিদায় সম্ভাষণ জানানো হয়। লাইলাতুল কদরের রাতে মুসলমান সম্প্রদায় মহান আল্লাহপাকের কাছে ক্ষমা প্রার্থনা ও পুণ্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার করে অতিবাহিত করেন।

এ উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে গতকাল ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। রাতে মুসল্লিরা জিকির-আজকার করেন। এ ছাড়া তারাবির নামাজের পর সারা দেশে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।