পবিত্র শবে বরাত উপলক্ষে সরকারি ছুটি ১৮ জুলাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাতের সরকারি ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী আগামী ১৮ জুলাই সরকারি ছুটি। আগে ১৭ জুলাই এই ছুটি ঘোষণা করা হয়েছিল। আগামী ১৭ জুলাই দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত। গতকাল সোমবার এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।সংবাদপত্রে ছুটি ১৭ জুলাই: সরকারি ছুটি ১৮ জুলাই হলেও সংবাদপত্রে ছুটি থাকবে এক দিন আগে ১৭ জুলাই। নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) নির্বাহী কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ জন্য ১৮ জুলাই কোনো পত্রিকা প্রকাশিত হবে না।