পবিত্র শবে বরাত পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাত উপলক্ষে গত মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহান আল্লাহর রহমত চেয়ে দোয়া কামনা করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো
পবিত্র শবে বরাত উপলক্ষে গত মঙ্গলবার দিবাগত রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মহান আল্লাহর রহমত চেয়ে দোয়া কামনা করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো

রাত জেগে ইবাদত-বন্দেগি, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আজকার ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে গত মঙ্গলবার দিবাগত রাতে পালিত হয়েছে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত।
মহিমান্বিত এ রাতে ধর্মপ্রাণ মুসলমানরা বিগত জীবনের সব ভুল-ভ্রান্তি, পাপ-তাপের জন্য গভীর অনুশোচনায় মহান আল্লাহ্র দরবারে সকাতরে ক্ষমা প্রার্থনা করেছেন ও ভবিষ্যৎ জীবনে পাপ-পঙ্কিলতা পরিহার করে পরিশুদ্ধ জীবনযাপনের জন্য আল্লাহর রহমত কামনা করেন। এ ছাড়া দেশে শান্তি প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহ্র স্বস্তি কামনায় বিশেষভাবে দোয়া করা হয়।
শবে বরাত উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানী ঢাকার পাড়া-মহল্লার প্রতিটি মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত হন। মসজিদে ইবাদতের পাশাপাশি এ রাতের ফজিলত ও বিশেষত্ব বর্ণনা করে আলোচনা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।
বিভিন্ন ধর্মীয় সংগঠন নানা কর্মসূচি পালন করে। ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মাগরিবের নামাজের পর থেকে শুরু করে ফজরের নামাজ শেষে আখেরি মোনাজাতসহ রাতব্যাপী লাইলাতুল বরাতের তাৎপর্য নিয়ে আলোচনা, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করেছিল।