পবিত্র শবে বরাত পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র শবে বরাতে সারা রাত ইবাদত–বন্দেগি করেন মুসল্লিরা। ভোরে জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদ থেকে তোলা ছবি l প্রথম আলো
পবিত্র শবে বরাতে সারা রাত ইবাদত–বন্দেগি করেন মুসল্লিরা। ভোরে জাতীয় মসজিদ বায়তুল মোকারম মসজিদ থেকে তোলা ছবি l প্রথম আলো

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে গত বৃহস্পতিবার সারা দেশে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।
মহিমান্বিত এ রজনীতে মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়। সৌভাগ্যের এ রজনীতে রাজধানী ঢাকাসহ সারা দেশে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ সর্বস্তরের মুসলমান বাসা ও মসজিদে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য ইবাদত-বন্দেগি করেন।
ঐতিহ্য অনুসারে বাড়িতে-বাড়িতে তৈরি রুটি-হালুয়াসহ বিভিন্ন খাদ্যসামগ্রী আত্মীয়স্বজনের বাড়িতে এবং দুস্থ-গরিব লোকজনের মাঝে বিতরণ করা হয়। পবিত্র রাতে মুসলমানেরা মৃত মা-বাবা, আত্মীয়স্বজনসহ প্রিয়জনদের কবর জিয়ারত করেন। রাজধানী ঢাকার কবরস্থানগুলোতেও মুসল্লিদের ভিড় ছিল। ঢাকায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতভর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ওয়াজ মাহফিল, কোরআন তিলাওয়াত, মিলাদ মাহফিল, হামদ্, নাত, নফল ও তাহাজ্জুদের নামাজ এবং আখেরি মোনাজাতে হাজার হাজার মানুষ অংশ নেয়।