পবিত্র শবে মিরাজ পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে গতকাল শনিবার পালিত হয়েছে পবিত্র শবে মিরাজ। এ উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়ের মতো বাংলাদেশের মুসলমানরাও রাত জেগে নফল নামাজ, জিকির-আসকারসহ নানা ধরনের ইবাদত পালন করেছেন।
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
শবে মিরাজ মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রাতেই মহানবী হজরত মুহাম্মদ (সা.) মক্কা শরিফ থেকে ফেরেশতা জিবরাইল (আ.)-এর সঙ্গে সপ্তম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ করে আবার পৃথিবীতে ফিরে আসেন। এ কারণেই হিজরি রজব মাসের ২৬ তারিখের রাতটি মুসলমানদের কাছে অতি পবিত্র।