পবিত্র শবে মিরাজ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গত বৃহস্পতিবার রাতে সারা দেশে পালিত হয়েছে পবিত্র শবে মিরাজ।এ ছাড়া বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শবে মিরাজের তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হয়।মসজিদে মসজিদে পবিত্র কোরআন তিলাওয়াত, নফল নামাজ আদায়, জিকির-আসকার, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল, দান-খয়রাত ইত্যাদির মাধ্যমে ধর্মপ্রাণ মুসল্লিরা এই মহিমান্বিত রাত পালন করেন। ধর্মপ্রাণ অনেকে এই বিশেষ রাতে ইবাদত-বন্দেগি শেষে রোজাও রাখেন।শবে মিরাজ উপলক্ষে গতকাল শুক্রবার বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দিনটির তাৎপর্য নিয়ে বিশেষ মাহফিলের আয়োজন করা হয়।