পবিত্র শবে মিরাজ ১৭ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের আকাশে গতকাল মঙ্গলবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। আজ ২৩ মে বুধবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। আগামী ১৭ জুন দিবাগত রাতে সারা দেশে পবিত্র শবে মিরাজ পালিত হবে।গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভায় এ কথা জানানো হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহসভাপতি কাজী হাবিবুল আউয়াল।সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, প্রধান তথ্য কর্মকর্তা হারুন-উর-রসিদ এবং জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মোহাম্মদ সালাহ উদ্দিন উপস্থিত ছিলেন।সভায় ১৪৩৩ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে প্রাপ্ত সব তথ্য পর্যালোচনা করা হয়। তথ্য বিবরণী।