প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ও বৌলাই ইউনিয়নকে পিডিবি থেকে পল্লী বিদ্যুৎ সমিতিতে (পবিস) হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রায় চার কিলোমিটার দূর থেকে বিক্ষোভ মিছিল করে কালেক্টরেট প্রাঙ্গণে যান তাঁরা। এ সময় বক্তব্য দেন আইনজীবী এনামুল হক, এলাকাবাসী শহীদুল ইসলাম, ফজলুর রহমান, আবদুর রহমান, জালালউদ্দিন, হেলাল উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, এলাকার বিদ্যুৎ লাইন পল্লী বিদ্যুতে হস্তান্তর করা হলে বিদ্যুৎ বিভ্রাট বাড়বে। ফলে এলাকার কৃষি, ক্ষুদ্রশিল্পসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিপর্যয়ের মুখে পড়বে। তাঁরা এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। পরে স্মারকলিপি দেওয়া হয়। কিশোরগঞ্জ প্রতিনিধি