পয়লা বৈশাখ ঘিরে চট্টগ্রামের ডিসি হিলে দুই দিনের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা নববর্ষ বরণ করতে চট্টগ্রাম নগরের ডিসি হিলে দুই দিনব্যাপী উৎসব পালন করবেন সংস্কৃতিকর্মীরা।
উৎসব উপলক্ষে গত বুধবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদের’ ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নাট্যনির্দেশক আহমেদ ইকবাল হায়দার। সভায় অংশ নেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব পঞ্চানন চৌধুরী, সুচরিত দাশ, রমিজ আহমেদ, মোহাম্মদ আলী, রূপেশ কান্তি দে, কিরীটী রঞ্জন বড়ুয়া, প্রমা অবন্তী প্রমুখ।
সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আহমেদ ইকবাল হায়দার বলেন, ১৩ এপ্রিল বিকেল সাড়ে তিনটায় ডিসি হিল প্রাঙ্গণে শুরু হবে বর্ষবিদায়ের অনুষ্ঠান। এ অনুষ্ঠানে শিল্পীরা সমবেতভাবে পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে আহ্বান জানাবেন। পয়লা বৈশাখের দিন ভোর ছয়টায় বর্ষবরণের অনুষ্ঠান শুরু হবে।
এবারের উৎসবে কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, রবীন্দ্রসংগীতশিল্পী শীলা মোমেন ও মঞ্চের আলো-ছায়ার কারিগর তপন ভট্টাচার্যকে সম্মাননা দেওয়া হবে।