পয়লা বৈশাখে ওবামার শুভেচ্ছা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখ উপলক্ষে বিশ্বের বাংলাভাষী জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এক বিবৃতিতে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
বিবৃতিতে ওবামা বলেন, বাঙালিদের রোমাঞ্চকর সংস্কৃতি ও ইতিহাস উদ্যাপনে যুক্তরাষ্ট্র আপনাদের সঙ্গে একাত্ম। গান, সিনেমা, কবিতা, শিল্প ও সাহিত্যে সমৃদ্ধ আপনাদের সাংস্কৃতিক ঐতিহ্য মানবতাকে সমৃদ্ধ করেছে। আপনারা পরিবার ও বন্ধুদের নিয়ে নববর্ষ উদ্যাপনের সময় ভাববেন যুক্তরাষ্ট্র বিশ্বস্ত অংশীদার ও বন্ধু হিসেবে আপনাদের পাশে আছে। নতুন বছর শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। শুভ নববর্ষ।
সূত্র: মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইট।