প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে আদালত আগামী রোববার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীকে ৮ ডিসেম্বর জেরা শুরু করেন।
গতকাল জেরাকালে আসামিপক্ষের আইনজীবী সাক্ষীকে বিভিন্ন প্রশ্ন করেন। পরে আদালত আগামী রোববার পর্যন্ত জেরা মুলতবি করেন।