প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা অব্যাহত আছে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে আদালত আগামী সোমবার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, প্রথম তদন্ত কর্মকর্তাকে আসামি শাহাদাত হোসেনের আইনজীবীর জেরা অব্যাহত আছে। পরে আদালত জেরা আগামী সোমবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেন।