পরবর্তী জেরা ১৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে দুর্নীতির মামলায় এক সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন ও আংশিক জেরা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী জেরার দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট পদে সাক্ষী রেলের কর্মকর্তা মোজাম্মেল হোসেন সাক্ষ্য দিয়েছেন। পরে তাঁকে আংশিক জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী।
সাক্ষ্যে মোজাম্মেল হোসেন আদালতে জানান, রেলে নিয়োগে দুর্নীতির ঘটনায় গঠিত তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি। ওই সদস্য হিসেবে তদন্তকালে দুদক তার বক্তব্য দেয়। তদন্তে নিয়োগে দুর্নীতির সত্যতা পায় কমিটি।