পরবর্তী জেরা ২৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চম সাক্ষীর জেরা অব্যাহত আছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত ২৪ জুন পরবর্তী জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিনকে আসামি জাহিদুল ইসলাম শাওনের আইনজীবীর জেরা শেষ হলে প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী জেরা শুরু করেন। তিনি জানান, জেরাকালে সাক্ষী এখতিয়ার উদ্দিন বলেন, চট্টগ্রাম নগরের পাঁচলাইশ মক্কী মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়ে শাহ সেলিম টিপুর বাসার সামনে লোকজনের শোরগোল শুনতে পান। দৌড়ে গিয়ে দেখেন হিমাদ্রী মজুমদার অজ্ঞান অবস্থায় পড়ে আছে।