প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনের জেরা অব্যাহত রয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে আদালত আগামী ৩ ডিসেম্বর পরবর্তী জেরা গ্রহণের দিন ধার্য রাখেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, সাক্ষী জহির হোসেনের সাক্ষ্য শেষ হওয়ার পর আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী তাঁকে জেরা শুরু করেন। জেরা মুলতবি রেখে ৩ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য রাখেন আদালত।