প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলে নিয়োগে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে দুর্নীতির মামলার দুই সাক্ষীকে জেরা করেছেন এক আসামির আইনজীবী।
গতকাল চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে এ জেরা করা হয়। আদালত আগামী ৮ ও ৯ জুন পরবর্তী জেরার দিন ধার্য করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে সাক্ষী রেলের কর্মকর্তা মিয়াজাহান ও শামসুদ্দিনকে জেরা করেছেন আসামি রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক সমাজকল্যাণ কর্মকর্তা গোলাম কিবরিয়ার আইনজীবী।
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।