পরবর্তী জেরা ৮ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় ১৮তম সাক্ষী মামলার প্রথম তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) জহির হোসেনকে জেরা করা হবে ৮ ডিসেম্বর।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরার দিন ধার্য থাকলেও জেরা করা হয়নি।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ুব খান প্রথম আলোকে জানান, বিচারক ছুটিতে থাকায় জেরার দিন ধার্য থাকলেও তাঁকে জেরা করা হয়নি। ৮ ডিসেম্বর পরবর্তী দিন ধার্য রাখা হয়েছে। গত ২৭ নভেম্বর আদালতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তা।