অস্ত্র জমার আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা দেওয়ার আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেসব এলাকায় নির্বাচন হবে ওই এলাকায় ২৭ ডিসেম্বর থেকে ২০১৪ সালের ৭ জানুয়ারি পর্যন্ত লাইসেন্সধারী ব্যক্তিদের ভোটকেন্দ্র ও তার পার্শ্ববর্তী এলাকায় অস্ত্র নিয়ে চলাচল এবং অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট যেকোনো অস্ত্রের লাইসেন্সধারীকে তাঁর অস্ত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দিতে পারবেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ২৩ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে স্থানীয় বা কাছাকাছি থানা অথবা বৈধ ডিলারের কাছে লাইসেন্স করা অস্ত্র জমা দিতে হবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ জমা রাখা হবে।