পরবর্তী নির্বাচনে ইভিএম পদ্ধতি চালু হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ছহুল হোসাইন আশা প্রকাশ করে বলেন, পরবর্তী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ভোটিং চালু হবে। ইভিএম পদ্ধতিতে ভোটিং মানেই ই-ভোটিং নয়। জনসাধারণকে ইভিএম পদ্ধতি সম্পর্কে বোঝাতে পারলে সবাই চাইবে এই পদ্ধতিতেই ভোটিং হোক।ময়মনসিংহ সার্কিট হাউস সম্মেলন কক্ষে গতকাল বুধবার এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সভায় জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার খন্দকার গোলাম ফারুক, জেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ছহুল হোসাইন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে যাওয়ায় প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।তিনি আরও বলেন, ইভিএম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে এবং পাইলট প্রকল্পের মাধ্যমে কয়েকটি এলাকায় ইভিএম পদ্ধতিতে নির্বাচন করার পরিকল্পনাও রয়েছে। মতবিনিময় সভার আগে তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সার্ভার স্টেশন পরিদর্শন করেন।