পরবর্তী মেয়রের দায়ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বকেয়া রয়েছে ৫০ থেকে ৫৫ মাস। বিশাল অঙ্কের বেতন বকেয়া থাকায় এবারের পৌর নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে অংশ নিতে আগ্রহীদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে।সান্তাহার পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের নেতা গোলাম মোরশেদ বলেন, নির্বাচনে যে-ই জয়ী হোক, তাঁকে কর্মচারীদের বিশাল অঙ্কের বকেয়া বেতনের দায়ভার নিয়ে মেয়রের চেয়ারে বসতে হবে। বর্তমান মেয়র ফিরোজ মো. কামরুল হাসান বলেন, কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়টি একটি বড় সমস্যা। এর পরও চ্যালেঞ্জ সামনে রেখে তিনি নির্বাচনে অংশ নিতে চান।