পরবর্তী শুনানি ১৬ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় দ্বিতীয় সাক্ষী আবু তৈয়বকে জেরা শেষ করেছেন আসামিপক্ষের আইনজীবীরা।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত ১৬ এপ্রিল পরবর্তী সাক্ষীর দিন ধার্য করেন।
১ এপ্রিল মামলার সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সাংগঠনিক সম্পাদক আবু তৈয়ব আদালতকে জানান, ঘটনার পর কয়েকজন বন্ধুসহ হাসপাতালে অসুস্থ হিমাদ্রীকে দেখতে যান তাঁরা। সেখানে হিমাদ্রী আসামিরা তাঁকে কীভাবে নির্যাতন করেছে তার বর্ণনা দেন। সেই বর্ণনাটি রেকর্ড করা হয়।
চট্টগ্রাম মহানগর অতিরিক্ত পিপি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী আবু তৈয়বকে বুধবার আসামি শাহাদাত হোসাইনের আইনজীবী এবং পলাতক আসামি মাহাবুব আলী খান ড্যানি ও জুনায়েদ রিয়াদের পক্ষে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (স্টেট ডিফেন্স লইয়ার এসডিএল) দুলাল চন্দ্র জেরা করেছেন।
জেরাকালে ওই সাক্ষী নিহতের পরিবার দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে এসেছেন। হিমাদ্রীর নির্যাতনের বর্ণনাটি রেকর্ড করেননি। শিকড় নামে কোনো মাদকবিরোধী সংগঠন নেই।
নিহত হিমাদ্রী শিকড়ের সঙ্গে জড়িত নন। এ ছাড়া আসামিরা এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন আইনজীবীরা।
উত্তরে সাক্ষী আবু তৈয়ব জানান, কারও দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা সাক্ষ্য দিতে আসেননি তিনি। হিমাদ্রী শিকড়ের ৩১ নম্বর সদস্য।