প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার পঞ্চম সাক্ষীর জেরা শেষ হয়েছে।
গতকাল রোববার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং-এর আদালতে আসামিপক্ষের আইনজীবীরা সাক্ষী নির্মল শীলকে জেরা করেন। পরে আদালত ১৬ মার্চ পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি আবুল হাশেম বলেন, বাদীর ভাই নির্মল শীলকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়।