পরবর্তী শুনানি ১৭ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় পঞ্চম সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবী জেরা করবেন ১৭ জুন। গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ দিন ধার্য করা হয়।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, পঞ্চম সাক্ষী এখতিয়ার উদ্দিন মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিয়েছেন। পরদিন বুধবার তাঁকে জেরার দিন ধার্য থাকলেও অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হতে পারেননি। ১৭ জুন জেরার দিন ধার্য করেছেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।