পরবর্তী শুনানি ১৯ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে আগুনে পুড়িয়ে মারার হত্যা মামলায় আরও একজনের সাক্ষ্য নিয়েছেন আদালত।
গতকাল সোমবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মং-এর আদালতে সাক্ষী দেলোয়ার হোসেনের সাক্ষ্য নেওয়া হয়। পরে আদালত আগামী ১৯ মে সাক্ষীকে জেরার পরবর্তী দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম জানান, সাক্ষী দেলোয়ার হোসেন আদালতকে জানান, আসামি আমিন চেয়ারম্যানসহ অপর আসামিরা গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে পুড়ে যায় শীল পরিবারের ১১ জন। তাদের ভিটেছাড়া করতেই আসামিরা আগুন ধরিয়ে দেয়।
২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে বাঁশখালীর সাধনপুর গ্রামের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে আগুন দিয়ে একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বেঁচে যাওয়া পরিবারের একমাত্র সদস্য ডা. বিমল শীল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আমিন চেয়ারম্যানসহ ৩৯ জনকে আসামি করে এবং ৫৭ জনকে সাক্ষী রেখে অভিযোগপত্র দেন সিআইডির এএসপি হ্লা চিং প্রু।