পরবর্তী শুনানি ২৯ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার পরবর্তী শুনানি ২৯ এপ্রিল।
গতকাল চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে সাক্ষী এহতেশামুল চৌধুরী কাশফীকে এক আসামির আইনজীবীর জেরা শেষে এ দিন ধার্য করা হয়।
গত মঙ্গলবার এহতেশাম সাক্ষ্যে আদালতকে জানান, এলাকায় মাদকের বিরোধিতা করায় প্রতিশোধ নিতে প্রধান আসামি শাহ সেলিম টিপুর নির্দেশেই বাকি আসামিরা হিমাদ্রীকে বাসায় ডেকে নিয়ে যান। সেখানে ছাদে কুকুর লেলিয়ে দেওয়া হয়। হাসপাতালে হিমাদ্রীর এ বর্ণনা মুঠোফোনে ধারণ করেন তিনি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, সাক্ষী এহতেশামুল চৌধুরী কাশফীকে আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী জেরা শেষ করেন।
পরবর্তী ধার্য দিনে বাকি আসামিদের আইনজীবী জেরা করবেন তাঁকে। বুধবার জেরাকালে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলায় সাক্ষ্য দিতে এসেছেন দাবি করেন আইনজীবীরা। উত্তরে এহতেশাম তা সত্য নয় বলে জানান আদালতকে।
এদিকে নিহতের বাবা প্রবীর মজুমদার আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, আসামিদের আইনজীবীরা অহেতুক জেরা করে সময়ক্ষেপণ করছেন। এতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে।