পরবর্তী শুনানি ৩ জুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার চতুর্থ সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীর জেরা অব্যাহত আছে।
গতকাল বুধবার চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ সহিদুল ইসলামের আদালতে এ জেরা করা হয়। পরে আদালত মুলতবি ঘোষণা করে আগামী ৩ জুন পরবর্তী জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অনুপম চক্রবর্তী প্রথম আলোকে জানান, মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’-এর সভাপতি ইসমাঈল হোসেন তাঁর সাক্ষ্যে আদালতকে ২১ মে জানিয়েছেন, মাদকের বিরোধিতা করায় আসামিরা হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যা করে।
মামলার প্রধান আসামি শাহ সেলিম টিপুর আইনজীবী সাক্ষী ইসমাঈলকে গতকাল জেরা শেষ করেন। এর আগে মঙ্গলবারও তাঁকে জেরা করা হয়। আগামী ধার্য দিনে মামলার বাকি আসামিদের আইনজীবী জেরা করবেন।