পরবর্তী শুনানি ৫ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৫ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ এ দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী সাঈদ আহমেদ প্রথম আলোকে জানান, গতকাল রোববার ধার্য দিনে আসামিরা উপস্থিত ছিলেন আদালতে। পরে সাক্ষ্য গ্রহণের জন্য ৫ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।