প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাঁশখালীর সাধনপুরে সংখ্যালঘু পরিবারের ১১ জনকে পুড়িয়ে হত্যার মামলায় দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ লা মংয়ের আদালতে সাক্ষ্য গ্রহণ হয়। পরে আদালত আগামী ৭ এপ্রিল দুই সাক্ষীকে জেরার দিন ধার্য করেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাশেম প্রথম আলোকে জানান, সাক্ষী সচীন্দ্র শীল ও আহসান উল্লাহ চৌধুরী আদালতে বলেন, আসামি আমিন চেয়ারম্যানসহ অন্য আসামিরা গানপাউডার দিয়ে আগুন ধরিয়ে দেন। আগুনে পুড়ে যায় শীল পরিবারের ১১ জন। তাদের ভিটেছাড়া করতেই আসামিরা আগুন ধরিয়ে দেন বলে সাক্ষীরা শুনেছেন। পিপি জানান, আগামী ৭ এপ্রিল দুই সাক্ষীকে জেরার দিন ধার্য করেছেন আদালত।