প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদারকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য নেওয়া হয়নি।
গতকাল মঙ্গলবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে দিন ধার্য ছিল। পরে আদালত কাল বৃহস্পতিবার পরবর্তী দিন ধার্য করেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, সাক্ষী নগরের একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক শহীদুল ইসলামের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও গত সোম ও মঙ্গলবার তিনি হাজির হননি। সাক্ষীকে হাজির করতে রাষ্ট্রপক্ষ থেকে যোগাযোগ অব্যাহত আছে।
২০১২ সালের ২৭ এপ্রিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৩ মে তিনি রাজধানীর একটি হাসপাতালে মারা যান।