পরবর্তী সাক্ষ্য সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী নিহতের মা গোপা মজুমদারের জেরা শেষ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী। পরে আদালত আগামী সোমবার একাদশ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন। ৮ অক্টোবর আদালতে সাক্ষ্য দিয়েছিলেন হিমাদ্রীর মা।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, হিমাদ্রীর মা গোপা মজুমদারকে আসামিপক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। আগামী সোমবার মামলার একাদশ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়। ২৬ দিন মৃত্যুর সঙ্গে লড়ে ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলে পুলিশ ৩০ সেপ্টেম্বর পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। গত ৩ ফেব্রুয়ারি প্রধান আসামি শাহ সেলিম টিপু, জুনায়েদ রিয়াদ, শাহাদাত হোসাইন ও মাহাবুব আলী খান ড্যানির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এঁদের মধ্যে মাহাবুব আলী খান ড্যানি, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও জুনায়েদ রিয়াদ পলাতক রয়েছেন।