পরবর্তী সাক্ষ্য ২১ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলে নিয়োগে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে দুর্নীতির মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২১ মে।
গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আতাউর রহমানের আদালতে শুনানির দিন ধার্য ছিল।
দুদকের আইনজীবী মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, রেলে নিয়োগে সহকারী কেমিস্ট ও ফুয়েল চেকার পদে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে হয়নি। ২১ মে পরবর্তী দিন ধার্য করা হয়েছে।’
২০১২ সালের ১৩ সেপ্টেম্বর রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী কেমিস্ট ফুয়েল চেকার পদের নিয়োগে দুর্নীতির অভিযোগে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক এস এম রাশেদুর রেজা বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। বর্তমানে মামলা দুটির সাক্ষ্য গ্রহণ চলছে।