পরবর্তী সাক্ষ্য ৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে ফ্লাইওভার ট্র্যাজেডির ঘটনায় দায়ের হওয়া মামলার সাক্ষ্য গ্রহণ এখনো শুরু হয়নি।
গতকাল বুধবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ ওবায়দুস সোবহানের আদালতে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও সাক্ষ্য হয়নি। পরে আগামী বছরের ৪ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করা হয়।
চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, সাক্ষ্য গ্রহণের দিন ধার্য থাকলেও বিচারক ছুটিতে থাকায় সাক্ষ্য নেওয়া হয়নি।
২০১২ সালের ২৪ নভেম্বর নগরের বহদ্দারহাটে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারের ১২ ও ১৩ নম্বর গার্ডার ধসে ১৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় চান্দগাঁও থানার এসআই আবুল কালাম বাদী হয়ে ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত বছরের ২৪ অক্টোবর চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন আদালতে।