পরবর্তী সাক্ষ্য ৮ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার সাক্ষী মাদকবিরোধী সংগঠন ‘শিকড়’ এর সাধারণ সম্পাদক জাওইদ আলীর জেরা শেষ হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে গতকাল মঙ্গলবার এ জেরা হয়। পরে আদালত ৮ সেপ্টেম্বর সপ্তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা করা হয়।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কেঁৗসুলি (পিপি) আইয়ুব খান জানান, সাক্ষী জাওইদ আলীকে আসামি শাহাদাত হোসেনের আইনজীবীর জেরা শেষ হওয়ার পর পলাতক আসামি মাহাবুব আলী খান, জাহিদুল ইসলাম ও জুনায়েদ রিয়াদের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেরা করেন। জেরাকালে মাদকের বিরোধিতা করায় হিমাদ্রীকে হত্যা করা হয় বলে সাক্ষী জাওইদ আলী আদালতকে জানান।
২০১২ সালের ২৭ এপ্রিল নগরের পাঁচলাইশ এলাকায় হিমাদ্রীকে কুকুর লেলিয়ে দিয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়। এর ২৬ দিন পর ২৩ মে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান।