পরবর্তীসাক্ষ্যআগামীকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কুকুর লেলিয়ে দিয়ে মেধাবী ছাত্র হিমাদ্রী মজুমদার হত্যা মামলার নবম সাক্ষী নিহতের বাবা প্রবীর মজুমদারকে আসামিপক্ষের আইনজীবীর জেরা শেষ হয়েছে।

গতকাল চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে তাঁকে জেরা করা হয়। পরে কাল বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খান জানান, সাক্ষী প্রবীর মজুমদারকে আসামি পক্ষের আইনজীবীদের জেরা শেষ হয়েছে। তাঁকে আসামি শাহাদাত হোসাইন, পলাতক আসামি জুনায়েদ রিয়াদ, জাহিদুল ইসলাম ওরফে শাওন ও মাহাবুব আলী খান ড্যানির পক্ষে স্টেট ডিফেন্স ল‘ইয়ার জেরা করেন। পরে আদালত আগামী বুধবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।

জেরাকালে আসামিরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় দাবি করেন আইনজীবীরা। উত্তরে সাক্ষী প্রবীর মজুমদার বলেন, হিমাদ্রী মৃত্যুর আগে হাসপাতালে দেওয়া জবানবন্দিতে ঘটনার বর্ণনা দেন। সেখানে আসামিদের নাম রয়েছে।