পরমাণু কৃষি গবেষণার নতুন আইন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন ২০১৬-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই আইনের অধীনে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) পারমাণবিক কলাকৌশল ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শসে্যর নতুন নতুন জাত উৎপাদন করবে।

আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, এই ইনস্টিটিউট পরিচালনার জন্য ১৪ সদস্যের একটি বোর্ড থাকবে। এই বোর্ডের প্রধান হবেন বিনার মহাপরিচালক।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এই মূল অধ্যাদেশটি ১৯৮৪ সালের সামরিক শাসনের সময় হয়েছিল। এটি মূলত এখন বাংলায় নতুন করে করা হয়।

আজকের সভায় আরও তিনটি বিষয়ে মন্ত্রিসভাকে জানানো হয়।