পরমাণু শক্তি কমিশন ও বিটিসিএলের মধ্যে সমঝোতা স্মারক সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে আধুনিক, স্বতন্ত্র ও যুগোপযোগী টেলিযোগাযোগ-ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারকে (এমওইউ) সই হয়েছে।
২৭ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ভবনের সভাকক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান মো. আলী জুলকারনাইন এবং বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. কবির হোসেন ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
বিটিসিএলের সহযোগিতায় ইতিমধ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প এলাকা পর্যন্ত অপটিক্যাল ফাইবার স্থাপনের মাধ্যমে দ্রুতগতির ইন্টারনেট-সেবা প্রদান করা হচ্ছে। বিজ্ঞপ্তি