পরমাণুবিজ্ঞানী ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী, বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ৯ মে। দিবসটি পালনে ঢাকা ও রংপুরে বিস্তারিত কর্মসূচি নেওয়া হয়েছে৷ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাণী দিয়েছেন। খবর বাসসের৷
দিবসটি পালনে ঢাকা মহানগর আওয়ামী লীগ আজ বাদ আসর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে মিন্ত্রপরিষদের সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ও মহানগর কমিটির সর্বস্তরের নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।
সকাল ১০টায় শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তরের ভিআইপি সেমিনার হলে আলোচনা সভার আয়োজন করেছে ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশন।
দিবসটি পালনে রংপুর ও পীরগঞ্জে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। ড. ওয়াজেদ মিয়া স্মৃতি পরিষদ, জেলা আওয়ামী লীগ, রংপুর মহানগর আওয়ামী লীগ, পীরগঞ্জ থানা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। সকাল নয়টায় ড. ওয়াজেদ মিয়ার পৈতৃক নিবাস পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ ও কবর জিয়ারত, রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগ তাদের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, মিলাদ, দোয়া মাহফিল এবং পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আলোচনা সভার আয়োজন করেছে।
এ ছাড়া বিভিন্ন মসজিদ, মন্দির, িগর্জা ও উপাসনালয়ে ড. ওয়াজেদ মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হবে।
বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া ১৯৪২ সালের ১৬ ফেব্রুয়াির রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৫ সালে তৎকালীন পাকিস্তান আণবিক শক্তি কমিশনে যোগ দিয়ে চাকিরজীবন শুরু করেন। পরে আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তিনি ২০০৯ সালের এই দিনে রাজধানীর স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন।