পররাষ্ট্র মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তাঁরা হলেন অতিরিক্ত পররাষ্ট্রসচিব এম মারুফ জামান, মন্ত্রণালয়ের দুই মহাপরিচালক আশরাফউদ্দিন ও মোহাম্মদ হাসিব আজিজ।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে।

জানতে চাইলে জনপ্রশাসন-সচিব আবদুস সোবহান শিকদার প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় সবকিছু করেছে। আমরা শুধু আদেশটি জারি করেছি।’

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওই আদেশে বলা হয়, চাকরির মেয়াদ  ২৫ বছর পূর্ণ হওয়ায় জনস্বার্থে তাঁদের অবসরে পাঠানো হয়েছে।

এর আগে প্রশাসন ক্যাডারের চার কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তাঁদের মধ্যে দুজন অতিরিক্ত সচিব ও দুজন যুগ্ম সচিব।