পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর-৩ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির বাসভবনে ককটেল বিস্ফোরণের ঘটনার প্রতিবাদে চাঁদপুর জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন বিক্ষোভ ও সমাবেশ করেছে। চাঁদপুর শহরের শপথ চত্বরে গতকাল বুধবার বিকেলে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদের সভাপতিত্বে এক প্রতিবাদ সমাবেশ হয়। পরে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে জেলা যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। মিছিল-পরবর্তী সমাবেশে বক্তারা এ হামলার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।