পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের বিশেষ দূতের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের মানবাধিকারবিষয়ক জাতিসংঘের বিশেষ র্যা পোর্টিয়ার ইয়াংঘি লি গতকাল সোমবার পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবনে অনুষ্ঠিত এই আলোচনায় অন্যদের মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে যেসব রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের সঙ্গে কথা বলতে কক্সবাজারের বিভিন্ন জায়গায় যাবেন জাতিসংঘের বিশেষ দূত।
গতকাল ইয়াংঘি লির সঙ্গে আলোচনায় বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের শরণার্থী ও অনিবন্ধিত নাগরিকদের জন্য এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা উল্লেখ করেন মাহমুদ আলী। এ প্রসঙ্গে মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠানোর ব্যাপারে দুই দেশের মধ্যে ১৯৯২ সালের চুক্তি এবং রাখাইন রাজ্যের ২ লাখ ৩৬ হাজার ৫৯৯ জন মুসলিমকে ফেরত পাঠানোর বিষয়টি উল্লেখ করেন। মাহমুদ আলী এ সময় জাতিসংঘের বিশেষ দূতকে বলেন, ওই প্রক্রিয়া ২০০৫ সাল থেকে বন্ধ রয়েছে।