পররাষ্ট্রসচিবকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর গুরুতর অসুস্থ পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসকে গতকাল বৃহস্পতিবার রাতে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে।শ্বাসতন্ত্রের জটিলতাসহ নানা শারীরিক জটিলতার কারণে গত বুধবার রাত থেকে মিজারুল কায়েসকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) কৃত্রিম শ্বাস-প্রশ্বাস দিয়ে রাখা হয়েছিল। পররাষ্ট্রসচিবের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।পররাষ্ট্রসচিবের দপ্তরের পরিচালক তৌফিক হাসান গত রাতে প্রথম আলোকে বলেন, সিঙ্গাপুর থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স রাত সোয়া ১০টার পর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। গুরুতর অসুস্থ পররাষ্ট্রসচিবকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।