পরশুরাম পৌরসভার মেয়রের বাড়িতে হামলার অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী ওরফে সাজেলের বাড়িতে গত বৃহস্পতিবার গভীর রাতে হামলা-ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা না হলেও পুলিশ হামলাকারীদের খুঁজতে একাধিক পৌর কাউন্সিলরের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি। পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বৃহস্পতিবার রাত প্রায় তিনটার দিকে কতিপয় অজ্ঞাত দুর্বৃত্ত পরশুরাম পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন চৌধুরী ওরফে সাজেলের গুথুমা চৌধুরী বাড়িতে হামলা চালিয়ে ঘরের দরজা ভাঙচুর করেছে। এ সময় মেয়র ওই ঘরে ছিলেন না। দুর্বৃত্তরা বাড়ির সামনে ইউরেকা বহুমুখী সমবায় সমিতির (ক্লাবঘর) কার্যালয়ে ঢুকে একটি কম্পিউটার ভাঙচুর করে এবং কাগজপত্রগুলো নিয়ে পাশের খালে ফেলে দেয়।