পরশুরামে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরাম উপজেলার কোলাপাড়া গ্রামে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সাজু আক্তার (২২) নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী আবুল কালাম (৪০) পলাতক রয়েছেন।পুলিশ ও এলাকাবাসী জানান, কুমিল্লার বরুড়া থানার বেলকুজ গ্রামের আবদুল আজিজের ছেলে কালামের সঙ্গে গত বছর পরশুরামের রাঙ্গামাটিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে সাজু আক্তারের বিয়ে হয়। এর পর থেকে তাঁরা কোলাপাড়া গ্রামে মিজান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গতকাল সকালে কালাম স্ত্রীকে মারধর করে বাইরে চলে যান। দুপুরে তিনি বাসায় ফিরে আবার দ্রুত চলে যান। প্রতিবেশীরা কালামকে এভাবে চলে যেতে দেখে সন্দেহবশত তাঁর ঘরের জানালা দিয়ে উঁকি দিলে সাজুর ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে বিকেলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।গৃহবধূ সাজুর মা জানান, বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে কালাম তাঁর মেয়েকে মারধর করতেন। তিনি আরও জানান, তাঁর মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।পরশুরাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আযহার জানান, ময়নাতদন্তের জন্য লাশ ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।