পরশুরামে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেনীর পরশুরামের বাউরখুমা গ্রামে গতকাল বৃহস্পতিবার অগ্নিকাণ্ডে আশ্রয়ণ প্রকল্পের ১০টি ঘর পুড়ে গেছে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে পৌরসভার বাউরখুমা গ্রামে অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পরশুরাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরশুরাম ফায়ার সার্ভিসের গাড়ি নষ্ট থাকায় ছাগলনাইয়া উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়। ততক্ষণে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।
স্থানীয় লোকজনের দাবি, আগুনে অন্তত ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।